সেক্স-এ অপ্রস্তুত পাক নায়িকা সাদিয়া খান; নাছোড়বান্দা নির্দেশকও! শেষ পর্যন্ত এক শর্তে সাদিয়াকে SEX-এ রাজি করাতে পেরেছেন DUNNOY2 ছবির পরিচালক সঞ্জয় শর্মা। সমকামিপ্রেম নিয়ে ছবি DUNNO Y2-তে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এই পাকিস্তানি অভিনেত্রী। তাঁর বিপরীতে রয়েছেন মীরা, তিনিও পাকিস্তানি। দু’জনের সমকামি প্রেম দেখা যাবে এ ছবিতে। সমকামীর চরিত্রে অভিনয় নিয়ে অবশ্য কোনও খুঁতখুতানি ছিল না সাদিয়ার। কিন্তু, SEX-এ এসেই আটকে গেলেন সাদিয়া। মীরার অবশ্য এতে কোনো সমস্যা হয়নি। কিন্তু, সাদিয়া শ্যুটিং স্পটে ঘেমে নেয়ে অস্থির। কিছুতেই সংলাপে SEX বলবেন না।
কেন? সাদিয়া খানের দৃঢ় ধারণা, তিনি যদি একবার SEX উচ্চারণ করেন, পাকিস্তানের দর্শকরা তা ভালো চোখে নেবে না। পাকিস্তানে ফিরে তাঁকে অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়তে হবে। তাই, SEX এড়িয়ে যেতে চান। অনেক সাধ্য-সাধনা করে মীরাও রাজি করাতে পারেননি সাদিয়াকে। এমনকি পরিচালক সঞ্জয় শর্মার কাছে আর্জি জানান, SEX বাদ দিয়ে আর সবকিছু করতে রাজি। কিন্তু, সমকামে কাম না-থাকলে, সে তো চিনি ছাড়া পায়েস হল। তাই, সঞ্জয়ও রাজি হননি।
শেষমেশ অবশ্য SEX-এ সায় দিয়েছেন পাক সুন্দরী। তবে, শর্তসাপেক্ষে। তা যেন পাক কান না-হয়। মানে, পাকিস্তানে না রাষ্ট্র হয়। তাই হিন্দিতে নির্মিত DUNNO Y2 তে SEX সংলাপ বাদ। শোনা যাবে ইংরেজি ভার্সনে।
