অসভ্য লোকটা বাসে আচমকাই আমার প্যান্টের ভিতর হাত...



হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ গৌতমী কাপুর। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিন্দাস’ নামের একটি মরাঠি ছবিতে কাজ করার পর তিনি ফের ছোটপর্দায় ফিরে গিয়েছিলেন। সম্প্রতি অভিনেত্রী তাঁর গা শিউড়ে ওঠার মত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন।



তিনি জানিয়েছেন, মুম্বইয়ে স্কুলে থেকে বাড়ি ফেরার পথে এক অজানা ব্য়ক্তি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে। এবং অভিনেত্রীর মা তাঁকে অন্যায়ের প্রতিবাদ করা শিখিয়েছেন। তাই তাঁর সঙ্গে অন্যায় হওয়ার পর তিনি চুপ থাকেননি। 



মুম্বইয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করায় অভিনেত্রী সাক্ষাত্‍কারে বলেন যে, মুম্বইয়ের সঙ্গে তিনি মানসিকভাবে যুক্ত। এবং তিনি মনে করেন যে মুম্বই খুবই নিরাপদ শহর, এই শহর তাঁকে সবকিছু দিয়েছে।



গৌতমী আরও বলেন, 'ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন এক বর্বর আমার পিছনে দাঁড়িয়েছিল। সে আমার প্যান্টের ভিতর দিয়ে নিজের হাত ঢুকিয়েছিল। আমি তখন খুবই ছোট ছিলাম, তাই বুঝে উঠতে একটু সময় লেগেছিল যে আমার সঙ্গে হচ্ছেটা কী। আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। এবং সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে পড়েছিলাম। পরিস্থিতি পুরোপুরি বুঝতে আমার ১৫-২০ মিনিট সময় লেগেছিল। আমার মনে হচ্ছিল যে লোকটা যদি আমার পিছু নেয়।'



অভিনেত্রী বলেন, 'বাড়ি এসে যখন আমার সঙ্গে মায়ের দেখা হয়, প্রথমে আমি ভেবেছিলাম যে মা যদি আমাকে বকে। এবং যদি বলে যে সব দোষ আমার।' গৌতমী জানান যে ঘটনাটি যখন ঘটেছিল, তখন তিনি স্কুল ড্রেস পরেছিলেন। তিনি বলেন, 'আমি বাড়ি এসে যখন মাকে বলি। মা আমাকে বলে আমি কি পাগল। আমার উচিত ছিল লোকটিকে ঘুরে থাপ্পড় মারা অথবা কলার ধরা। এবং মা আরও বলেছিল কোনওদিন ভয় পেতে নয়। এরকম ঘটলে তাদের হাত শক্ত করে ধরে জোরে চিত্‍কার করবে।'


গৌতমী আরও জানান যে, এরপরেও তিনি বাসে যাতায়াত করেছেন। কলেজে যাতায়াতও তিনি বাসে করতেন। এমনকী তিনি পাঁচ বছর বয়স থেকেই বাসে ট্রাভেল করছেন। তাঁর পরিবারের নিজস্ব কোনও গাড়ি ছিল না বলে তিনি বাস-ট্রেনে যাতায়াত করতেন। 


উল্লেখ্য, কাজের দিক দিয়ে গৌতমীকে শেষবার দেখা গিয়েছিল 'গ্যারাহ গ্যারাহ'। থ্রিলার সিরিজটিতে আরও অভিনয় করেছেন কৃত্তিকা কামরা, রাঘব জুয়াল, ধৈর্য কারওয়া এবং আকাশ দীক্ষিত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন