টলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালে যে কত অন্ধকার লুকিয়ে থাকে, তা হয়তো সাধারণ দর্শক কল্পনাও করতে পারেন না। বড় চরিত্র পাওয়ার স্বপ্ন নিয়ে কত তরুণী ইন্ডাস্ট্রিতে পা রাখেন, কিন্তু প্রতিভা থাকা সত্ত্বেও তারা কি শুধুমাত্র অভিনয় দিয়েই নিজেদের জায়গা করে নিতে পারেন? নাকি ইন্ডাস্ট্রির অলিখিত নিয়ম— “কম্প্রোমাইজ” না করলে বড় চরিত্র পাওয়া যায় না?”
ঠিক এই প্রশ্নই এবার সামনে নিয়ে এলেন রোশনি তন্বী ভট্টাচার্য। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী সম্প্রতি এমন এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন, যা টলিপাড়ায় রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে!
গানের জগতে ক্যারিয়ার শুরু করেছিলেন রোশনি তন্বী ভট্টাচার্য। তবে ভাগ্যের ফেরে অভিনয়ের দুনিয়ায় প্রবেশ করেন তিনি। একসময় বড় বাজেটের ধারাবাহিকে মুখ্য চরিত্রের জন্য নির্বাচিতও হয়েছিলেন। কিন্তু চুক্তিপত্রে সই করার আগেই পরিচালক তাঁকে এমন এক প্রস্তাব দেন, যা শোনার পর তিনি হতবাক হয়ে যান! রোশনি তন্বী অভিযোগ করেছেন, তাঁকে স্পষ্টভাবে বলা হয়েছিল, বড় চরিত্র চাইলে ব্যক্তিগতভাবে পরিচালকের “বিশেষ অনুরোধ” রাখতে হবে! অর্থাৎ কাজের বদলে রাতের সঙ্গী হওয়ার অশ্লীল ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। আর তারপরেই ঘটে আসল ঘটনা— বড় চরিত্র থেকে বাদ পড়েন তিনি!
পরিচালকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রোশনি তন্বী ভট্টাচার্যকে একের পর এক বড় সুযোগ থেকে বঞ্চিত করা হয়। প্রথমদিকে তিনি ভাবতে পারেননি, ইন্ডাস্ট্রির অন্দরমহলে এমন কালো নিয়ম চালু রয়েছে! একজন প্রতিভাবান অভিনেত্রী হয়েও শুধুমাত্র “কম্প্রোমাইজ” না করার কারণে তাঁকে একাধিক প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল! তিনি আরও জানান, অনেক সিনিয়র অভিনেতা-অভিনেত্রীরা তাঁকে বোঝানোর চেষ্টা করেছিলেন— “এটাই নিয়ম, মানিয়ে নিতে শেখো, না হলে টিকে থাকতে পারবে না!” কিন্তু আত্মসম্মানের সঙ্গে আপস করার কথা তিনি কোনওদিন ভাবেননি।
রোশনি তন্বী ভট্টাচার্যের অভিযোগ সামনে আসার পর টলিপাড়ায় এখন নানান গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই বলছেন, এটা নতুন কিছু নয়, বহু অভিনেত্রীই একই অভিজ্ঞতার শিকার হয়েছেন, কিন্তু লোকসমক্ষে মুখ খুলতে পারেননি!
প্রশ্ন একটাই— এটাই কি টলিউডের ভবিষ্যৎ? প্রতিভার বদলে “কম্প্রোমাইজ” করতে হবে? নাকি এবার বদলাবে ইন্ডাস্ট্রির অশুভ চক্র? রোশনি তন্বী ভট্টাচার্য যা বললেন, তা কি শুধু একজনের অভিজ্ঞতা, নাকি এটাই আসল বাস্তব?
