দেহটা ছাড়া আমার কিছুই ছিল না, ভিডিও বার্তায় জানান পপি



দীর্ঘদিন আড়ালে থাকার পর আবারও আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপি। পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে সম্প্রতি তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

অভিযোগ ওঠে, পপি নাকি বাবার সম্পত্তি একাই ভোগ করতে চান। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডিও করা হয়েছে বলে জানা যায়। এরপরই দীর্ঘ সময় পর প্রকাশ্যে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেন অভিনেত্রী।

এক ভিডিও বার্তায় পপি বলেন,
“দীর্ঘ ২৮ বছর কাজ করেছি পরিবারের জন্য। কিন্তু আজ আমি তাদের কাছেই অযোগ্য মানুষ।”




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন