বলিউডের আবেদনময়ী অভিনেত্রী উর্বশী রাউতেলা। বরাবরই খোলামেলা রূপে নিজেকে উপস্থাপন করেন তিনি। হোক সেটা সিনেমার পর্দা কিংবা সোশ্যাল মিডিয়া।
সম্প্রতি উর্বশীর একটি ব্যতিক্রম ছবি ভাইরাল হয়েছে। যেখানে তার পুরো শরীরে কাদা মেখে আছে। ছবিটি দেখে বোঝা যাচ্ছে, তিনি নগ্ন শরীরে কাদা মেখে বসে আছেন। গত কয়েক দিন ধরে এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়।
অনেকে ভাবতে পারেন, হয়ত কোনো সিনেমার প্রয়োজনে উর্বশী গায়ে কাদা মেখেছেন। না, সেটা নয়। তিনি কাদা মেখেছেন মূলত রূপ ও শরীরচর্চার জন্য। আর এই কাদাও কিন্তু সাধারণ কাদা নয়। ব্যালেরিক সৈকতের লাল কাদামাটি এটা। যা ব্যবহৃত হয় সৌন্দর্য বাড়াতে।
এই প্রক্রিয়াকে বলা হয় ‘মাড বাথ’। জানা যায়, রানি ক্লিওপেট্রাও নাকি এভাবে রূপচর্চা করতেন। রোমের ভালোবাসার দেবী আয়না হিসেবে এই মাটি ব্যবহার করতেন। শুধু তাই নয়, এই মাটিতে প্রচুর খনিজ উপাদানও রয়েছে। এর প্রলেপ লাগালে শরীরের ব্যথা কমে যায়, রক্ত সঞ্চালন ভালো হয়। ত্বকের সৌন্দর্য বাড়ে ও নরম হয় বলে দাবি করেছেন উর্বশী।

