ফের ঘ/নিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস জনপ্রিয় টিকটকারের

 

গতবছর বেশ আলোচনায় ছিলেন পাকিস্তানি জনপ্রিয় টিকটকার মিনাহিল মালিক। তার এক গোপন ভিডিও প্রকাশ হওয়ায় তিনি খবরের শিরোনাম হয়ে উঠেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোচনা হয় বিষয়টি ঘিরে। এবার সেই পুরোনো ঘটনারই পুনরাবৃত্তি হলো ফের।

আপত্তিকর ভিডিও ফাঁস

টিকটক তারকা ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সার মিনাহিল মালিকের নতুন একটি আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে। যা ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের মধ্যে উদ্বেগ ও ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

পাকিস্তানি কিছু সংবাদমাধ্যমে উঠে এসেছে বিষয়টি। প্রতিবেদন অনুযায়ী, সবশেষ ভাইরাল হওয়া তার ভিডিওতে দেখা গেছে, ভিডিও ফোনে এক ব্যক্তির সঙ্গে কথা বলার সময় অন্তর্বাস পরে আছেন।

মিনাহিল মালিকের বারবার আপত্তিকর মুহূর্তের ভিডিও ফাঁস হওয়ায় স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এ টিকটকারের চরিত্র নিয়েও কথা বলছেন।


শর্টস ভিডিও পোস্টের প্লাটফর্ম টিকটকের মাধ্যমে ও পরবর্তীতে মডেলিংয়ের মাধ্যমে দেশ ছাড়িয়ে ভিনদেশেও তারকা খ্যাতি লাভ করা মিনাহিল মালিকের আগেও একাধিক অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস হয়েছে। যা নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি।

সূত্র বলছে, সহযোগী টিকটকার এসকে’র সঙ্গে তার বিরোধের বিষয়টি প্রকাশ্যে আসার পরই বারবার আপত্তিকর মুহূর্তের ভিডিও ফাঁস হচ্ছে।

এর আগে অশ্লীল ভিডিও ফাঁসের ঘটনায় ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) বরাবর আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু তারপরও বারবার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনা থেমে নেই। তবে এখন পর্যন্ত মিনাহিল মালিক নুতন ফাঁস হওয়া ভিডিও নিয়ে কোনো মন্তব্য করেননি। তার নীরবতা অনলাইনে জল্পনা-কল্পনাকে আরো উস্কে দিয়েছে।

যদিও অনেক অনুরাগী চলমান তদন্তের সময় তার গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে অন্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন