সম্প্রতি আরবাজ খানের টক শো 'পিঞ্চ সিজন ২' -তে হাজির হয়েছিলেন শেরশাহ নায়িকা কিয়ারা আদবানি। প্লাস্টিক সার্জারি থেকে নগ্ন ফোটোশ্যুট নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন কিয়ারা।
ডাব্বু রত্নানির নগ্ন ফোটোশ্যুটে রাতারাতি ঝড় তুলে নিয়েছিলেন কিয়ারা। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ডাব্বুর ক্যালেন্ডার ফোটোশ্যুট নিয়ে আজও বিতর্ক অব্যাহত।
নিজের অভিনয় দক্ষতা, স্টাইল স্টেটমেন্ট দিয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন কিয়ারা আদবানি। আরবাজ খানের টক শো পিঞ্চ সিজন ২ -তে হাজির হয়েছিলেন কিয়ারা। সেখানেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় কিয়ারাকে।
নগ্ন ফটোশ্যুটে সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালালেও বলি ডিভা কিয়ারাকে নিয়ে মন্তব্য করতে ছাড়েননি নেটিজেনরা। নেটিজেনদের সেই মন্তব্যই আরবাজ পড়ে শুনিয়েছেন কিয়ারাকে।
প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কিয়ারা। কিয়ারা নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন। আরবাজের মুখের এই কথা শুনেই হেসে ফেলেছেন কিয়ারা। পাল্টা জানান, এমন গুঞ্জন এক সময়ে ছড়িয়েছিল যে আমার নিজের মনেও সংশয় দেখা দিয়েছিল।









