১১ বার বিয়ে করেছেন অভিনেতা আদৃত রায়! কৌশাম্বীর সঙ্গে বিয়ের পরেই ফাঁস হল আসল তথ্য


টেলিভিশন পর্দার অন্যতম পরিচিত মুখ অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। তবে শুধুই টেলিভিশন নয়, সিনেমা এবং টেলিফিল্মেও অভিনয় করেছেন তিনি। চলতি বছর তিনি গাঁটছাড়া বেঁধেছেন তাঁর প্রেমিকা কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে। তবে বিয়ের পরেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য! প্রায় ১১ বার নাকি বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা। তিনি জানালেন নিজের মুখেই।


১১ বার বিয়ে করেছেন আদৃত রায়!

জি বাংলার হিট ধারাবাহিক ‘মিঠাই’ থেকে আদৃত রায় আকাশছোঁয়া জনপ্রিয়তা পান। তবে এরপর তিনি অভিনয় করেছেন আরো বেশ কিছু প্রজেক্টে। বর্তমানে তিনি অভিনয় করছেন জি বাংলার নতুন ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’-তে। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনেত্রী পারিজাত চৌধুরী।


ধারাবাহিকের পর্দায় দেখা যাচ্ছে ধ্রুব ও জোনাকি অর্থাৎ পারিজাত এবং আদৃতর বিয়ে। বাবা মায়ের অমতে দাদু দিদার মুখ চেয়ে‌ জোনাকিকে বিয়ে করতে রাজি হতে হচ্ছে ধ্রুবকে। কিন্তু আদৌ কি ধ্রুব জোনাকিকে বিয়ে করবে? প্রশ্ন ঘুরছে দর্শক দের মনে। ঠিক এমন সময় আদৃতকে প্রশ্ন করা হল পর্দায় কতবার বিয়ে করেছেন তিনি?


উত্তরে অনেক ভেবে চিন্তে আদৃত বলেন, প্রায় ১১ বার। তাই চমকে যাওয়ার কিছু নেই, অভিনয়ের স্বার্থে ১১ বারের জন্য সাত পাকে ঘুরতে হয়েছে তাঁকে। বাস্তবে একবারই গাঁটছড়া বেঁধেছেন আদৃত রায়। চলতি বছর অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে। ধারাবাহিক থেকে প্রেম তারপর চুটিয়ে সংসার করছেন দুজনে।‌


সাংবাদিকদের প্রশ্নে অভিনেতা বলেন, বর্ষশেষ পর্বে আলাদা করে উৎসব উদযাপনের কোন প্ল্যান নেই তাঁর। কারণ তিনি মনে করেন, সেটেই মাসের ৩০ দিন উৎসব উদযাপন হয় অভিনেতার। ‘মিত্তির বাড়ি’ পছন্দ করছেন দর্শক। আর তার জন্য দারুণ খুশি অভিনেতা আদৃত রায়। আসছে নতুন চমক। আভাস দিলেন অভিনেতা। ‌

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন