তাকানোতেই এক মাদকতা রয়েছে তাঁর। মায়ের মুখের আদলের সঙ্গে মিল রয়েছে মেয়েরও। আর তাতেই অনেকের মতে কম বয়সে এ যেন একেবারে মুনমুন সেন! যাঁর চোখ, ঠোঁট কিংবা ওই দুই ভুরুতে বারবার ভেসে গিয়েছে ৯-এর দশকের অনেক ছেলেপুলে, সেই রিয়া সেনের আজ জন্মদিন। শুধু ভেসেই যায়নি মন, কত পুরুষের মন ভেঙেও গিয়েছে। ২০১৭ সালে অগাস্টে রিয়ার বিয়ের খবরে।
বেশ কিছু হিন্দি মিউজিক অ্যালবামের মতই ৯৮ সালে হিট করেছিল ফাল্গুনি পাঠকের একটি গান—‘চুড়ি যো খনকি হাত মে/ইয়াদ পিয়া কি আয়ে ইয়ে মিঠি মিঠি রাত মে।’ সেই প্রথম বার সুচিত্রা সেনের নাতনি তথা মুনমুন সেনের মেয়ে রিয়া সেনকে (Riya Sen, Riya Sen birthday) চিনেছিল বলিউড। রিয়া তখন টিন এজার। নির্মেদ ছিমছাম চেহারা, নিষ্পাপ মুখ। টিন এজ লাভের ছবি ফুটিয়ে তুলতে যে মুখ আদর্শ। ফাল্গুনির গান আর রিয়ার অভিনয়ে সেই গান হিট করেছিল। সেই ধাক্কায় অ্যালবামটিও বিক্রি হয়েছিল ভালমতোই।
সেই শুরু তারপর অচিরে ‘স্টাইল’, ‘ঝনকার বিটস’ ও ‘অপনা স্বপ্না মানি মানি’–এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের সুযোগ পান রিয়া। অভিনয়ের বিশাল দক্ষতা না থাকলেও দর্শকদের মন্দও লাগেনি। তবে রিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে কম কথা হয়নি। মা মুনমুনের সুযোগ্য কন্যা যে তিনি, তা বোঝা হয়ে গিয়েছিল। একের পর এক কন্ট্রোভার্সিতে জড়িয়েছেন সুন্দরীর নাম।
রিয়া সেনের জীবনে প্রেমের রেস কখনও থেমে থাকেননি। জানা যায়, এক সময় অক্ষয় খান্নার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তারপর জন আব্রাহামের সঙ্গেও ছিল তাঁর সম্পর্ক। অভিনেতার সঙ্গে দেখা হয় রিয়ার, সে সময়ে যখন জন এবং তিনি দু’জনেই স্ট্রাগল করছিলেন। জন তাঁকে বিয়ে করতেও চেয়েছিলেন কিন্তু রিয়ার প্রথম ছবি হিট হওয়ার পর তিনি বেঁকে বসেন। তারপর অশ্মিত প্যাটেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ফের সেই এমএমএস কান্ড। তারপর ২০১৭ সালে শিবম তেওয়ারিকে বিয়ে করার আগে পর্যন্ত রিয়ার নাম সালমান রুশদি, ক্রিকেটার যুবরাজ সিং এবং শ্রীসন্তের সঙ্গেও জড়িয়ে পড়ে।
