
চোখে স্বপ্ন, মুখে আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বে এক অনন্য দীপ্তি এই তিনে ভরপুর সোনাল চৌহান। ২০০৮ সালে ‘জান্নাত’ ছবির মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন এই তন্বী অভিনেত্রী। সিনেমার স্ক্রিনজুড়ে ছিল এক অপার্থিব উপস্থিতি, যা দর্শকের হৃদয়ে চিরস্থায়ী হয়ে গেছে।


বর্তমান সময়ে সোনাল নিয়মিত বড় পর্দায় নেই, তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। লাইফস্টাইল, ফিটনেস, ফ্যাশন এবং ভ্রমণের ছবি আর ছোট ছোট ক্যাপশনে আজকের তরুণীদের জন্য তিনি হয়ে উঠেছেন এক ইনস্পিরেশন।

Tags
Entertainment
