চোখ তুলে দেখো না-র সুরে নাচ ঋতুপর্ণা-প্রসেনজিতের! একেন বাবু, অযোগ্য সহ কোন ছবি টেলি সিনে অ্যাওয়ার্ড পেল?



সদ্য অনুষ্ঠিত হয়ে গেল ২২ তম টেলি সিনে অ্যাওয়ার্ডস। চাঁদের হাট বসেছিল সেই অনুষ্ঠানে। অযোগ্য থেকে শুরু করে আড়ি, সত্যি বলে সত্যি কিছু নেই সহ কোন ছবি কোন বিভাগে পুরস্কার জিতেছে দেখুন।


২২ তম টেলি সিনে অ্যাওয়ার্ডস

এদিন টেলি সিনে অ্যাওয়ার্ডসের মঞ্চে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নস্টালজিয়া উসকে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবি থেকে চোখ তুলে দেখো না কে এসেছে গানটিতে নাচতে দেখা যায়। তাঁদের সেই গানের হুকস্টেপ করতে দেখা যায় এদিন। প্রসঙ্গত এই ছবিটি পুনরায় বড় পর্দায় মুক্তি পাচ্ছে জামাইষষ্ঠীর সময়।

এবারের এই টেলি সিনে অ্যাওয়ার্ডসে জোড়া পুরস্কার পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের সত্যি বলে সত্যি কিছু নেই। তিনি সেরা পরিচালক (জুরি) পুরস্কার পেয়েছেন এই ছবির জন্য। অন্যদিকে সৌরসেনী মৈত্র সেরা সাপোর্টিং অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।


টেলি সিনে অ্যাওয়ার্ডস এসেছে একেন বাবুর ঝুলিতেও। সেরা অভিনেতা ইন লিডিং রোল (OTT) বিভাগে এই পুরস্কার পেয়েছেন বাঙালির একেন বাবু ওরফে অনির্বাণ চক্রবর্তী। মায়ানগর ছবিতে নজরকাড়া অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী ক্রিটিক অ্যাওয়ার্ড পেয়েছেন শ্রীলেখা মিত্র।

সদ্য মুক্তি পাওয়া আড়ি সিনেমা থেকে ডাকাত পড়েছে গানটির জন্য পুরস্কার পেয়েছেন ইমন চক্রবর্তী। সেরা প্লেব্যাক গায়িকার পুরস্কার পান তিনি এদিন। অযোগ্য ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান ঋতুপর্ণা সেনগুপ্ত। খাদানের ঝুলি ফাঁকা যায়নি! সেরা প্রমিজিং অভিনেতার পুরস্কার পেয়েছেন জন ভট্টাচার্য। পুরস্কার পেয়েছে কিশোরী ওরফে ইধিকা পাল।

এদিন টেলি সিনে অ্যাওয়ার্ডসের মঞ্চে চাঁদের হাট বসেছিল যেন। ইন্ডিয়ান আইডল জয়ী মানসী সেনগুপ্তকে এদিন হাজির থাকতে দেখা যায়। রুক্মিণী মৈত্র থেকে শুরু করে মিমি চক্রবর্তী সহ টলিউডের সমস্ত প্রথম সারির অভিনেতা, অভিনেত্রীরা এদিন উপস্থিত ছিলেন টেলি সিনে অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন