উত্তরাখণ্ড থেকে দিল্লি ফেরার পথে জাতীয় সড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ইন্ডিয়ান আইডলের ১২তম সিজনের বিজয়ী পবনদীপ। দুমড়ে মুচড়ে গিয়েছে তাঁর গাড়ি। শোনা যাচ্ছে গাড়ি চালাতে চালাতে তাঁর ড্রাইভার হঠাৎ ঘুমিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে সামনে থেকে একটা ক্যান্টার চলে আসে। এর জেরেই ভেঙেছে গায়কের ২ হাত পা। ইতোমধ্যেই তাঁকে দিল্লির হাসপাতালে রেফার করা হয়েছে।
ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ইন্ডিয়ান আইডলের ১২তম সিজনের বিজয়ী পবনদীপ।
সোমবার (৫ মে) ভোররাত ৩টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। উত্তরাখণ্ড থেকে দিল্লি ফিরছেন তিনি ও তাঁর দুই সঙ্গী।
তিনি গজরাউলা থানা এলাকার ৯ নম্বর জাতীয় সড়কে ছিলেন। শোনা যাচ্ছে গাড়ি চালাতে চালাতে তাঁর ড্রাইভার হঠাৎ ঘুমিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে সামনে থেকে একটা ক্যান্টার চলে আসে।
ভয়ংকর দুর্ঘটনায় গুরুতর আহত জনপ্রিয় এই গায়ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাসপাতালের বিছানায় থাকা গায়কের ছবি।
আহত পবনদীপকে হাসপাতালে নেওয়ার পর তড়িঘড়ি চিকিৎসা শুরু করেন কর্তব্যরত ডাক্তাররা।
সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা যায়, পবনদীপনের পরনের জামাকাপড় কাটছেন চিকিৎসকরা।
তাঁর বাঁ পায়ে ব্যান্ডেজ করা হচ্ছে। অনেকটা অচেতন পবনদীপের ভেঙেছে দুই হাত ও পা। ইতোমধ্যেই তাঁকে দিল্লির হাসপাতালে পাঠানো হয়েছে।
পবনের পোশাকে বিক্ষিপ্তভাবে লেগে রয়েছে রক্তের দাগ। পবনের ভিডিয়ো দেখে উদ্বিগ্ন ফ্যানেরা।
রিয়ালিটি শোয়ের দৌলতে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন উত্তরাখণ্ডের ছেলে পবনদীপ রাজন।
জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ ১২তম সিজনে বিজয়ী হন পবনদীপ। অডিশনের পর থেকেই গান দিয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করেন পবন।
একই সঙ্গে অনেক বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাওয়াতে পবনদীপের জুড়ি মেলা ভার। ইতোমধ্যেই কয়েকটি গানের সুরও করেছেন তিনি।
ইন্ডিয়ান আইডলে প্রতিযোগী থাকাকালীন পবন-অরুণিতার জনপ্রিয়তার কারণে অক্টোপাস এন্টারটেইনমেন্ট ২০টি গানের জন্য চুক্তিবদ্ধ করে এ জুটিকে।
পবনদীপের জন্য নেটপাড়ায় প্রার্থনা জানিয়েছেন তাঁর ফ্যানেরা।
