গ্ল্যামারের জাঁকজমকপূর্ণ দুনিয়ায় কখন কার জীবন বদলে যাবে, সেটা কেউ জানেন না। কিংবা সেটা বলা মুশকিল। আসলে কিছু মানুষ যতই পরিশ্রম করুন না কেন, তাঁরা কিছুতেই স্বীকৃতি পান না। আবার কেউ কেউ রাতারাতি তারকা হয়ে ওঠেন। তবে এভাবে বর্তমানে নিজের সৌন্দর্য এবং প্রতিভার জোরে খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী কায়াড়ু লোহার।
গ্ল্যামারের জাঁকজমকপূর্ণ দুনিয়ায় কখন কার জীবন বদলে যাবে, সেটা কেউ জানেন না। কিংবা সেটা বলা মুশকিল। আসলে কিছু মানুষ যতই পরিশ্রম করুন না কেন, তাঁরা কিছুতেই স্বীকৃতি পান না। আবার কেউ কেউ রাতারাতি তারকা হয়ে ওঠেন। তবে এভাবে বর্তমানে নিজের সৌন্দর্য এবং প্রতিভার জোরে খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী কায়াড়ু লোহার। (Photo: X)
সাম্প্রতিক সময়ে চর্চার শিরোনামে উঠে এসেছে অভিনেত্রী কায়াড়ু লোহারের একটি ছবি। আসলে একটি ছবির জন্য অভিনেতা জিভি প্রকাশের সঙ্গে একটি ফটোশ্যুট করেছেন তিনি। সেই ছবিতে দেখা যাচ্ছে যে, বাথটাবে রয়েছেন দুজনেই। পরনে নেই একটা সুতোও! আসলে বেশ কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় হু-হু করে আগুনের মতো ছড়িয়ে পড়েছে ‘ইমমর্টাল’ ছবির পোস্টার। (Photo: Instagram)
আর এটি আসলে কায়াড়ু এবং জিভি প্রকাশের ছবির পোস্টার। যা সম্প্রতি মুক্তি পেয়েছে। ছবির নায়কের সঙ্গে বাথটাবে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তাঁর হাতে দেখা যাচ্ছে একটি গ্লাস। তার মধ্যে রয়েছে অ্যালকোহল। আর ভাইরাল পোস্টার দেখার পর এই ছবিকে কেন্দ্র করে ভক্তদের উন্মাদনা যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। (Photo: Instagram)
প্রসঙ্গত অসমের তেজপুরে ২০০০ সালের ১১ এপ্রিল জন্ম কায়াড়ু লোহারের। মডেল হিসেবে তাঁর কেরিয়ারের সূত্রপাত। ২০২১ সালে এভরি ইউথ ফ্রেশ ফেস সিজন ১২ প্রতিযোগিতার বিজেতা হয়েছিলেন তিনি। ওই একই বছরে কন্নড় ছবি ‘মুঘলিপেট’ ছবির হাত ধরে নায়িকা হিসেবে ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছিলেন এই অভিনেত্রী। (Photo: Instagram)
Tags
Entertainment







