বলিউডের নায়ক-নায়িকাদের নিয়ে গসিপের শেষ নেই৷ বিশেষ করে নায়িকারা একটু বেশিই থাকেন আলোচনার কেন্দ্রে৷ তাঁর চরিত্র নিয়ে সবসময় চলে কাঁটাছেঁড়া৷ কার সঙ্গে কার প্রেম, কোন নায়িকার জন্য কার ঘর ভাঙল এনিয়ে সকলের খুব আগ্রহ৷ বিশেষ করে বিয়ের আগেই কোন নায়িকা গর্ভবতী হয়েছেন, এই খবর যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারিদিকে৷ এমনকী বহু বছর পরেও এসব নিয়ে চর্চা হয়৷
তবে শুধু নায়িকারা নন, বিয়ের আগে সহবাসের করেছেন অনেক সুপারহিট নায়ক, এবং তা কেউ প্রকাশ্যেই বলেছেন, কেউ আবার চুপ থেকে এই কথায় সম্মতি দিয়েছেন৷ তাহলে বিয়ের আগে কোন কোন অভিনেতা সহবাস করেছেন? রইল সেই তালিকা৷
শোনা যায় বলিউডের হার্টথ্রব রণবীর কাপুর খুব কম বয়স থেকেই মেয়েদের সঙ্গে খোলা মেলা ভাবে মিশতেন৷ মাত্র ১৫ বছর বয়সে তিনি তাঁর তৎকালীন বান্ধবীর সঙ্গে সহবাস করেন৷
রণবীর কাপুর বলিউডে ব্রেকআপ বয় হিসেবে পরিচিত। তিনি ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন সহ একাধিক অভিনেত্রীর সঙ্গে ডেট করেছেন। রণবীরের প্রেমে পাগল হয়েছিলেন দীপিকাও। বলিউডে পা রাখার পরও দীপিকা, ক্যাটরিনার সঙ্গে তাঁর মাখোমাখো সম্পর্কের কথা সকলেই জানেন৷ এখন তিনি আলিয়ার সঙ্গে সুখে সংসার করছেন এবং তাঁদের এক ফুটফুটে কন্যাও রয়েছে৷
এরপরই যার নাম আসবে, তিনি হলেন রণবীর সিং৷ বলিউড অভিনেতা রণবীর সিং অনেকবার সাক্ষাৎকারে তাঁর প্রেমজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন৷ একটি সাক্ষাৎকারে, সুদর্শন অভিনেতা বলেন যে ১২ বছর বয়সে প্রথম শারীরিক সম্পর্ক হয় তাঁর৷ এবং এই তথ্য দিয়ে তিনি সকলে চমকে দিয়েছিলেন৷
অভিনেতা রণবীর সিং বর্তমানে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে বিয়ে করেছেন। তাঁদের প্রথম সন্তান আসছে বলেও জোর গুঞ্জন৷
এই ব্যাপারে সকলে ছাড়িয়ে যাবেন সুপারস্টার সলমন খান৷ ২০১৩ সালে করণ জোহরের চ্যাট শো কফি উইথ করণে তিনি তাঁর ভক্তদের যে তথ্য দেন তা ছিল খুবই অবাক করা! সলমনের লাভ লাইফ নিয়ে সকলের মারাত্মক আগ্রহ৷ সেই সলমনই বলেন যে তিনি কখনওই শারীরিক সম্পর্কে লিপ্ত হননি৷ তবে এমনভাবে তিনি এই কথা বলেন যে বোঝাই যায় যে তিনি মজা করে এই তথ্য দিয়েছেন৷
একাধিক সম্পর্কে জড়িয়েছেন সলমন৷ সঙ্গীতা বিজলানি থেকে ক্যাটরিনা, জ্যাকলিনের সকলেই ছিলেন সলমনের খুব কাছের৷ এমনকী এটাও শোনা যায় যে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠভাবে সলমনকে ধরে ফেলেন সঙ্গীতা৷ এবং তখনই তাদের সম্পর্ক ভেঙে যায়৷
ফলে সলমনের এই বক্তব্য মানতে রাজি নন নেটিজেনরা৷
