ভারতীয় নৌসেনা এবার হাতে পেল দারুণ অস্ত্র। নিজেদের দেশেই তৈরি এই অত্যাধুনিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস সুরাতের পরীক্ষা হল আজ। সমুদ্রবক্ষে তা সাফল্যের সঙ্গে ছোঁড়া হল। বলা হচ্ছে, ভারতের প্রতিরক্ষা শক্তিশালী করার ক্ষেত্রে এটি বিশাল ধাপ। আর পহেলগাঁও-কাণ্ডের পরে-পরেই এই ঘটনা ঘটায় এর মধ্যে আবার অন্য একটা গন্ধ পাচ্ছে সংশ্লিষ্ট মহল। বদলা নেওয়া শুরু করল ভারত? পাকিস্তানকে আক্রমণ শুরু ভারতের? না হলে, ভারত-পাক যুদ্ধ-যুদ্ধ ভয়ংকর উত্তপ্ত এই আবহে হঠাৎই মিসাইল ছুঁড়তে গেল কেন ভারত?
মাইলস্টোন
দেশের মাটিতে দেশজ প্রযুক্তিতে তৈরি ওয়ারশিপ এবং তার ব্যবহারের ক্ষেত্রে মাইলস্টোন তৈরি করল ভারত। আত্মবিশ্বাসী ভারতেরই এক প্রকাশ।
'আত্মনির্ভর ভারত'
'আত্মনির্ভর ভারত' প্রকল্পের ক্ষেত্রেও এই মিসাইল-পর্ব একটি অতি তাৎপর্যপূর্ণ বিষয়।
ভারত-পাক যুদ্ধ
কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার পর সীমান্তে বেড়েছে উত্তেজনা। ফের আসন্ন ভারত-পাক যুদ্ধ-- এমন আশঙ্কার পিছনে একদিকে যেমন ভারতের বদলা নেওয়ার সম্ভাবনা শোনা যাচ্ছে; অন্যদিকে তেমনই রয়েছে মিসাইল টেস্টের মতো বিষয়।
পাক-মিসাইল
মিসাইল টেস্ট করার কথা পাকিস্তানের। করাচি উপকূলে পাকিস্তান তাদের এই ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে বলে জানা গিয়েছিল আগেই। যার উপর কড়া নজর ভারতের! এদিকে নিয়ন্ত্রণরেখা-বরাবর রাতভর আকাশপথে টহল দিয়েছে পাক বায়ুসেনার যুদ্ধবিমান C-130H।
ভারতীয়-মিসাইল
কিন্তু পাকিস্তানের এই মিসাইল টেস্টের পাশাপাশিই মিসাইল পরীক্ষা করল ভারতও।
বার্তা পাকিস্তানকে?
তাদের হাতে এবার এসে গেল দারুণ অস্ত্র। নিজেদের দেশেই তৈরি এই অত্যাধুনিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস সুরাতের পরীক্ষাও হল আজ। সমুদ্রবক্ষে তা সাফল্যের সঙ্গে ছোঁড়া হল। এবার কি পাকিস্তান ভয়া পাচ্ছে? ভারত কি এই মিসাইল ছুড়ে কোনও বার্তা দিল পাকিস্তানকে?
সূত্র-

