মুম্বইয়ের ছোটপর্দায় এক সময় দাপিয়ে বেড়িয়েছেন সাক্ষী। সময়ের সঙ্গে তাঁর পরিধি বিস্তৃত হয়েছে ওটিটি, বড় পর্দাতেও।
সাক্ষী তানওয়ার। মুম্বইয়ের ছোটপর্দায় এক সময় দাপিয়ে বেড়িয়েছেন। সময়ের সঙ্গে তাঁর পরিধি বিস্তৃত হয়েছে ওটিটি, বড় পর্দাতেও।
রাজস্থানের আলওয়ারে ১৯৭৩ সালে ১২ জানুয়ারি জন্ম সাক্ষীর। এক সময় 'বড়ে অছে লাগাতে হ্যায়' ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা গিয়েছিল তিনি। এক সময় টিআরপি তালিকায় শীর্ষে থাকত ধারাবাহিকটি।
২০০১ সালে 'করম' ধারাবাহিক দিয়ে তাঁর কেরিয়ার শুরু করেন সাক্ষী। তাঁর অভিনয় দর্শকের মনে ধরে। এরপর একের পর এক ধারাবাহিকের প্রস্তাব আসে তাঁর কাছে। 'সংসার', 'কুটুম্ব', 'দেবী', 'বিরাসত' এবং 'ধরকন'-এর মতো ধারাবাহিকে অভিনয় করেন তিনি।
টেলিভিশন তারকা হয়ে ওঠেন সাক্ষী। তবে অভিনেত্রীর কেরিয়ারের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক 'কহানি ঘর ঘর কি'। পরবর্তীতটেলিভিশনকে বিদায় জানাননি তিনি। ওটিটি এবং বড় পর্দায় পা রাখেন। এখনও পর্যন্ত বলিউডের সবচেয়ে সুপারহিট ছবির রেকর্ডও সাক্ষীর দখলে।
শুধু ভারতেই নয়, চিনেও সাক্ষীকে অনেকে পছন্দ করেন। এর কৃতিত্বও 'দঙ্গল' ছবির। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত দঙ্গল ছবিটি বিশ্বব্যাপী দু'হাজার কোটি টাকা আয় করে সবাইকে অবাক করে দিয়েছিল। সেই ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করেছিলেন সাক্ষী। ভারতের পাশাপাশি চিন এবং জাপানেও এই ছবির জনপ্রিয়তা রয়েছোো।
২০১৮ সালে ৪৫ বছর বয়সে বিয়ে ছাড়াই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সাক্ষী। একটি কন্যাসন্তান দত্তক নিয়েছেন তিনি। সাক্ষী তাঁর মেয়েকে নিয়ে মুম্বইয়ে থাকেন।


