অন্তরঙ্গ দৃশ্যে উত্তেজিত হয়ে উঠেছিলেন সহ-অভিনেতা, এমনকী হাত দিয়েছিলেন ............! বিস্ফোরক অনুপ্রিয়া

 


অনুপ্রিয়া বলেন, “এমন ঘটনা ২ বার ঘটেছিল। আমি এটা বলব না যে, সেই মানুষটা আমার সুবিধা নিচ্ছিলেন। আসলে দৃশ্যের উত্তেজনার বশেই এমনটা ঘটে গিয়েছিল। আমি দেখতে পাচ্ছিলাম যে, তিনি উত্তেজিত হয়ে পড়েছেন। যেভাবে সেটা হওয়া উচিত, সেভাবে হয়নি। তখনই মনে হবে যেন, আপনার সম্মান লঙ্ঘিত হয়েছে, আপনি অস্বস্তিবোধ করবেন।’’


অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় সহ-অভিনেতার অভব্য আচরণ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। ছবির সেটে ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে কীভাবে অস্বস্তিতে পড়তে হয়েছিল, সেটাই সিদ্ধার্থ কন্ননের সঙ্গে এক আলাপচারিতায় ভাগ করে নিলেন তিনি। এখানেই শেষ নয়, এহেন আরও একটি ঘটনার স্মৃতিচারণ করে নিলেন অভিনেত্রী। অভিযোগ করলেন যে, এমনই আর এক দৃশ্যে অভিনয় করতে একজন অভিনেতা প্রায় তাঁর পশ্চাদ্দেশে হাতই দিয়ে দিচ্ছিলেন। 


স্মতির সরণি বেয়ে অনুপ্রিয়া বলেন, “এমন ঘটনা ২ বার ঘটেছিল। আমি এটা বলব না যে, সেই মানুষটা আমার সুবিধা নিচ্ছিলেন। আসলে দৃশ্যের উত্তেজনার বশেই এমনটা ঘটে গিয়েছিল। আমি দেখতে পাচ্ছিলাম যে, তিনি উত্তেজিত হয়ে পড়েছেন। যেভাবে সেটা হওয়া উচিত, সেভাবে হয়নি। তখনই মনে হবে যেন, আপনার সম্মান লঙ্ঘিত হয়েছে, আপনি অস্বস্তিবোধ করবেন। আর চুম্বনের দৃশ্যে অভিনয় করতে গিয়েই এই ঘটনাগুলি ঘটেছিল।” 



অনুপ্রিয়া আরও বলেন যে, “আরও একটা উদাহরণ রয়েছে। আমাকে এমন পোশাক পরতে হয়েছিল, যা বেশ অস্বস্তিদায়ক ছিল। আমি আশা করেছিলাম, উনি (সহ-অভিনেতা) একজন পুরুষ হিসেবে জানতেন যে, এই ধরনের দৃশ্যে মহিলাদের কোমর ধরা বেশি সহজ। কিন্তু উনি নিজের হাত আমার পশ্চাদ্দেশে রেখেছিলেন। যার কোনও প্রয়োজন ছিল না। উনি আমার কোমরেই হাত রাখতে পারতেন।” 


অভিনেত্রী বলে চলেন যে, “পরে আমি ওঁর হাতটি সরিয়ে উপরের দিকে (কোমরের দিকে) উঠিয়ে দিই। তাঁকে বলি যে, কোমর ধরা উচিত। নীচে হাত যাওয়া উচিত নয়। কিন্তু সেই সময় মনে হচ্ছিল... তিনি এমন কেন করলেন, সেটা প্রশ্ন করতে পারিনি আমি। কারণ উনি সোজাসাপটা বলেন দিতেন যে, এটা ভুল করে হয়ে গিয়েছে। ওই সময় আমি তাঁর বিরুদ্ধে সরব হতে পারিনি। কিন্তু আমি তাঁকে বলেছিলাম যে, পরের টেকে এটা করবেন না। বরং এটা করুন। এরপর অবশ্য তিনি সেটা মেনে চলেছিলেন।” অনুপ্রিয়ার বক্তব্য, “চুম্বনের দৃশ্যের জন্য অভিনেতারা সাধারণত ভদ্র আচরণই করেন, কিন্তু কখনও কখনও তাঁরা আপনার প্রতি ঝুঁকে পড়তে পারেন এবং সেটা একেবারেই কাম্য নয়।” 


প্রসঙ্গত, অনুপ্রিয়া গোয়েঙ্কা অভিনয় করেছেন ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং ‘ওয়ার’-এর মতো ছবিতে। এখানেই শেষ নয়, ‘সেক্রেড গেমস’, ‘অভয়’, ‘ক্রিমিনাল জাস্টিস’ এবং ‘অসুর: ওয়েলকাম টু ইওর ডার্ক সাইড’-এর মতো ওটিটি শোতেও দেখা গিয়েছে তাঁকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন