যারা সিনেমা এবং টেলিভিশন ধারাবাহিকে একসাথে অভিনয় করেন তাঁদের প্রেমে পড়া এবং বিয়ে করা ইন্ডাস্ট্রিতে খুবই সাধারণ ঘটনা। কারণ, দিনের অনেকটা সময় তাঁরা একসঙ্গে কাটান৷ তার মধ্যে নায়ক-নায়িকা কিংবা ডিরেক্টর আর নায়িকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠাও স্বাভাবিক বলে মনে করা হয়। কিন্তু এই দম্পতির গল্প একদম আলাদা।
বলিউড মানেই ঝলমলে একটা দুনিয়া৷ বলিউড মানেই দারুণ, সাজ, দারুণ খাবার আর প্রেম৷ একসঙ্গে অভিনয় করতে গিয়ে কতজন যে একে অপরের প্রেমে পড়েছেন তার ঠিক নেই৷ তার মধ্যে কোনও প্রেম শুধুই গসিপ তৈরি করেছে, কোনওটা আবার পেয়েছে পরিণতি৷
যারা সিনেমা এবং টেলিভিশন ধারাবাহিকে একসাথে অভিনয় করেন তাঁদের প্রেমে পড়া এবং বিয়ে করা ইন্ডাস্ট্রিতে খুবই সাধারণ ঘটনা। কারণ, দিনের অনেকটা সময় তাঁরা একসঙ্গে কাটান৷ তার মধ্যে নায়ক-নায়িকা কিংবা ডিরেক্টর আর নায়িকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠাও স্বাভাবিক বলে মনে করা হয়। কিন্তু এই দম্পতির গল্প একদম আলাদা।
পর্দায় মা ও ছেলের চরিত্রে অভিনয় করা অভিনেতারা বাস্তব জীবনে হুড়মুড়িয়ে পড়েছিলেন প্রেমে। তার থেকে ৮ বছরের ছোট অভিনেতাকে বিয়ে করে সবাইকে অবাক করে দিয়েছেন এই নায়িকা।
হিন্দি সিরিয়াল 'পেয়ার কি ইয়ে এক কাহানি'-তে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী কিশ্বর মার্চেন্ট। একই ধারাবাহিকে সুয়াশ রাই তাঁর ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন। এই ধারাবাহিকটি ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রচারিত হয়েছিল। এবং এই জুটির অভিনয় দর্শকদের দ্বারা সমাদৃত হয়েছিল। কিন্তু কেউই আশা করেনি যে এই দুজন প্রেমে পড়বেন। কিশ্বর সকলকে অবাক করে দিয়ে ঘোষণা করেছিলেন যে, তিনি তাঁর থেকে ৮ বছরের ছোট সুয়াশকে বিয়ে করতে চলেছেন।
কিশ্বর মার্চেন্ট এবং সুয়াশ রাইয়ের বিয়ে হয় ২০১৬ সালে। আসলে, তাঁরা তার আগেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, সুয়াশের বাবা-মা এই সম্পর্কের বিরোধিতা করেছিলেন। অনেক বোঝানোর পরে, অবশেষে তাঁরা রাজি হল। অবশেষে তাঁদের প্রেম পরিণতি পায়।
কিন্তু, এই দম্পতিকে ট্রোলের মুখোমুখি হতে হয়েছিল। অনেকেই দুজনের বয়সের পার্থক্যের সমালোচনা করেছেন। তারা এটা লক্ষ্য করেনি। ২০২১ সালে তাদের একটি ছেলে, নির্ভার, জন্মগ্রহণ করে। কিশ্বর মার্চেন্ট অনেক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। পেয়ার কি ইয়ে এক কাহানি ছাড়াও, তিনি মার্চেন্ট হিপ হপ হুরে, এক হাসিনা দি, ইতনা করো না মুজে প্যায়ার, হর মুশকিল কা হাল আকবর বীরবল এবং কেসি ইয়ে ইয়ারিয়ানের মতো জনপ্রিয় টেলিভিশন শোতে মুখ্য ভূমিকা পালন করেছেন।
তিনি বিগ বস হিন্দি সিজন ৯-এ প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তিনি বেজা ফ্রাই ২ (২০০৯) এবং মারনে বি থো ইয়ারোঁ (২০১১) এর মতো ছবিতেও অভিনয় করেছিলেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ "ডিয়ার ইশক"-এ মায়া কস্তার চরিত্রে অভিনয়ের জন্য কিশ্বর সবার নজর কেড়েছিলেন।


