স্তন নিয়ে বদ্ধ ধারণা ভাঙতে বিতর্কিত পোস্ট করে প্রতিবাদ জানালেন হলিউড অভিনেত্রী র্যাচেল ম্যাকডাম। প্রায় উন্মুক্ত স্তনের ছবি পোস্ট করেছেন তিনি। এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তুেেকন এমন কাজ করলেন অভিনেত্রী, তা নিয়েই চলছে নানা চর্চা।
ছবিতে দেখা গেছে, একটি কালো পোশাক পরে বসে আছেন অভিনেত্রী। সারা শরীর ঢাকা রয়েছে ঠিকই। তবে তার স্তন দুটি প্রায় উন্মক্ত। খোলা বুকে দুটি ‘ব্রেষ্ট পাম্প’৷ পাম্পগুলিতে বেশ খানিকটা দুধও আছে। হলিউড অভিনেত্রীর এই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
উন্মুক্ত বক্ষের ছবিটি পোস্ট করে বিতর্কের মুখেই পড়েছেন অভিনেত্রী। নেটিজেনরা যখন র্যাচেলের ছবিতে নিজেদের মতো করে মতামত দিতে ব্যস্ত, তখন মুখ খুললেন ছবিটির চিত্রগ্রাহক।
তিনি জানান, ছবিটি তোলার ঠিক মাসছয়েক আগে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। একটি ম্যাগাজিনের কাভার ফটো হিসাবে এই ছবিটি তোলা হয়েছিল। ফাটোগ্রাফারের মতে, শিশুকে মাতৃদুগ্ধ খাওয়ানো যে একেবারেই স্বাভাবিক একটি বিষয়, সেই বার্তা দিতে চেয়েছেন অভিনেত্রী। -মানব জমিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতভেদের জের ধরে বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণার একদিনের মাথায় ম্যাটিস পদত্যাগের কথা জানালেন।


