তুমুল পারিবারিক বিবাদের জেরে দেওরের পুরুষাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল বৌদির বিরুদ্ধে। বুধবার রাতে জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার রাজারহাট এলাকার ঘটনা। ভয়ঙ্কর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, গত কয়েক দিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল দুই পরিবারের। এক পরিবারের যুবকের সঙ্গে অপর পরিবারের বধূর সম্পর্ক ছিল। অভিযোগ, ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে পুরুষাঙ্গে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন ওই বধূ। তার পরেই স্বামী-সহ পলাতক তিনি।
আহত যুবককে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তিনজনের নামে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক।
খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে। সম্প্রতি সারপ্রাইজ দেব বলে জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে চোখ বেঁধে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছিল প্রেমিকার বিরুদ্ধে। হাওড়ার ডোমজুড়ের পর জলপাইগুড়িতে এই ঘটনা ঘটল। যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
