ভিজে শরীর, নীল বিকিনি, ইনস্টায় উত্তাপ ছড়ালেন টেলি অভিনেত্রী, VIDEO VIRAL


টলিউড তথা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে রোশনি ভট্টাচার্য ধীরে ধীরে তাঁর জনপ্রিয়তা গড়ে নিয়েছেন। রোশনির অভিনয় সকলকেই মুগ্ধ করে। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের অতি উত্তম সিনেমায় নায়িকার অভিনয় দারুণভাবে নজর কেড়েছে। বাংলা সিরিয়াল থেকে কেরিয়ার শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে রোশনি টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। অভিনয়ের পাশাপাশি রোশনির বোল্ড অবতারে মুগ্ধ তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া পেজে নিজের সাহসী ছবি দিতে পিছুপা হন না তিনি। আর সেরকমই একটি ভিডিও শেয়ার করে চৈত্র শেষের গরমে ফের পারদ চড়ালেন নেট দুনিয়ায়।  

রোশনি যে ভিডিও শেয়ার করেছেন সেখানে তাঁকে দেখা যাচ্ছে নীল রঙের প্রিন্টেড বিকিনিতে। মাথার ওপর সানগ্লাস, সমুদ্রের নীল জল থেকে উঠে আসছেন রোশনি, মুখে মৃদু হাসি। নায়িকার কিলার পোজ পুরুষ হৃদয়ের ধুকপুকানি বাড়িয়ে দিয়েছে। ক্যামেরার দিকে তাকিয়ে রোশনি চোখও মারেন। এই ভিডিও শেয়ার হতেই নেটিজেনদের কমেন্ট ও লাইকে ভরে যায়। রোশনির হ্যাশট্যাগ থেকে বোঝা যায় যে থাইল্যান্ডের ভিডিও। তবে সম্প্রতি রোশনি থাইল্যান্ডে যাননি। এটা পুরনো ভিডিও। 

তবে এই প্রথম নয়, রোশনির সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ দিলেই দেখা যাবে যে নায়িকার একাধিক বোল্ড অবতারের ছবি রয়েছে। কখনও বিকিনি আবার কখনও বা মনোকিনিতে ঝড় তুলছেন রোশনি। গত বছর ২৯ বছরে পা দিলেন রোশনি। আর জন্মদিনে নিজের সাহসী অবতারের ছবি দিয়ে নেটিজেনদের অবাক করে দেন তিনি। কালো মনোকিনিতে ছবি দিতেই রোশনির নেশায় মজে যায় নেটপাড়া। প্রসঙ্গত, গত বছর মাতঙ্গী সিরিজের শ্যুটিংয়ে সোহিনী ও তৃণা সাহার মধ্যে ইগো ফাইটের কারণে এই সিরিজ থেকে তৃণাকে বাদ দেওয়া হয় এবং তার বদলে রোশনিকে নেওয়া হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন